প্রবাস মেলা ডেস্ক: আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড-২০২০ এ প্রথম বারের মতো গীতিকার ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার অর্জন করেছেন খ্যাতিমান ও দেশবরেণ্য গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী।
পুরস্কার প্রাপ্তিতে শহীদুল্লাহ ফরায়েজী ভাই তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলেছেন- ‘আমাকে ভালোবেসে যারা ভোটিং এ অংশগ্রহণ করেছেন, তাদেরকে হৃদয়ের অংশ বিতরণ করছি, আমার আনন্দকে বন্টন করছি। সংগীতে আমার বসোবাস, সংগীতেই যেনো সমাহিত হই। আবারো প্রাণঢালা শুভেচ্ছা।
উল্লেখ্য, রাজধানীর হোটেল সোনারগাঁও-এর বলরুমে অনুষ্ঠিত হয়েছে ‘আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড ২০২০’। অনুষ্ঠানে মোট ১০টি ক্যাটাগরিতে দেয়া হয় শ্রেষ্ঠ পুরস্কার। আরটিভির বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে বিচারকদের রায়ে শ্রেষ্ঠ পুরস্কার তুলে দেয়া হয় নির্বাচিতদের হাতে।
সম্মানিত অতিথিরা ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান। উপস্থিত ছিলেন অ্যাওয়ার্ডের তিন বিচারক কণ্ঠশিল্পী মো: খুরশিদ আলম, ইয়াসমিন মুশতারী, ফোয়াদ নাসের বাবু প্রমুখ।