প্রবাস মেলা ডেস্ক: বিলাসবহুল ক্রুজে পার্টি করার সময় মাদকসহ নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর অফিসারদের হাতে ধরা পড়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। এনসিবি জিজ্ঞাসাবাদ শুরু করেছে আরিয়ানকে। মাদক সেবনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
২ সেপ্টেম্বর ২০২১, শনিবার রাতে মুম্বাই উপকূলে গোয়া গামী একটি বিলাসবহুল ক্রুজে অভিযান চালায় এনসিবি। অভিযান চালিয়ে দশ জনকে আটক করেন এনসিবির কর্মকর্তারা। অভিযোগ, সেখানে মাদক পার্টি চলছিল। আটক হওয়া সেই দশ জনের মধ্যেই রয়েছেন আরিয়ান। ফ্যাশন জগতের অনেকেও উপস্থিত ছিলেন সেখানে।
প্রমোদতরীর পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহারের খবর পেয়ে সেখানে অভিযান চালায় এনবিসি। আরিয়ান সেই পার্টিতে কীভাবে উপস্থিত হলেন কিংবা ওই মাদক চক্রের সঙ্গে কোনও ভাবে তিনি জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আরিয়ান খানের বিরুদ্ধে কোনও অভিযোগে মামলা করা হয়নি। এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে এনবিসি।