হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের এক সাধারণ সভা ২৯ সেপ্টেম্বর ২০২১, বুধবার রাত ৮টায় মোয়াজ্জেম ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল আহসান শেলীর সঞ্চালনে অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃনদ বলেন, শান্তি ও সমৃদ্ধির জননী বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আয়োজন ছিলো তাৎপর্যময়। সংগ্রামী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের দুর্ভাগ্যকে মোকাবেলা করে সবার জীবনে স্বস্তি ফিরিয়ে এনেছেন। কঠোর পরিশ্রম, শতভাগ সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ ও জনগণের প্রতি নির্মোহ ভালোবাসায় বাংলাদেশকে বিশ্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। প্রানোচ্ছল আলোচনায় বক্তারা জননেত্রীর বিচক্ষণতা, দূরদর্শিতা, সফলতার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। অতঃপর পরম সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে তাঁর সুসাস্থ ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
উক্ত সভায় গুরুত্বপূর্ণ্ কিছু সিদ্ধান্ত নেয়। এই সভা আসন্ন মহান বিজয় দিবস উদযাপন ও তথ্যবহুল ম্যাগাজিন বের করার সিদ্ধান্ত নেয়। এই সভায় অসুস্থ সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের দীর্ঘ কালের সহযোদ্ধা, নেতা মিজানুর রহমান শামীমের চিকিৎসার জন্য ফান্ড রেইজ করার সিদ্ধান্ত নেয়। এই ব্যাপারে এম জসিম উদ্দিনকে অর্থ সংগ্রহের দায়িত্ব অর্পণ করা হয়। মহান বিজয় দিবস সাড়ম্বরে পালনে উৎসাহ ও অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন উপদেষ্টা মাহবুব রহমান মিলন, আকম রুমেল, এম জসীম উদ্দিন, ইলিয়াস ঠাকুর, শামসুস তোহা, আবিদ আমীর, মোহাম্মদ নূর, শাহিদ, কানাক রেজা, শামসুর রহমান শামু, শাজাহান কাজী, মেহেদী হাসান, মনিরুল ইসলাম, মইনুল।