আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধিঃ রোম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ইতালিয়ান ভোটারদের তেমন একটা মাথা ব্যাথা না থাকলেও, উৎসাহ নিয়ে ভোট দিবেন লাল পাসপোর্টধারী বাংলাদেশি প্রবাসীরা। শেষ মুহূর্তে প্রচারণায় রোম সিটি কর্পোরেশন কাউন্সিলর প্রার্থীরা এবং তাদের সঙ্গী-সাথীরা জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন। দরজায় দরজায় গিয়ে ভোট চাওয়া হচ্ছে, ভোটারদের পরিচিত কার্ড দেয়া হচ্ছে এবং অনুরোধ করা হচ্ছে ভোট দেবার জন্য। এই অনুরোধে ইটালিয়ান ভোটাররা তেমন একটি সাড়া না দিলেও আন্তরিকতার সহিত বাংলাদেশিরা সাড়া দিচ্ছে। দেখার বিষয়, কে ছিনিয়ে নেবে বিজয়ের ফল?
আর মাত্র বাকি এক দিন, ৩ ও ৪ অক্টোবর ২০২১ রোম সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে সবার নজর। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের, চায়ের দোকান কিংবা রেস্টুরেন্ট হাট-বাজার সব জায়গাতেই যেমন চোখে পড়ে প্রচারণা, (অবশ্যই সেটা বাংলাদেশের মতো নয়, ঢোল বাদ্য বাজিয়ে ভোট চাওয়া, হাজার হাজার লোক নিয়ে স্লোগানে স্লোগানে বাতাসকেও স্তব্ধ করে দেয়া, অথবা যত্রতত্র পোস্টার লাগিয়ে সেটা দেয়ালে কিংবা মানুষের দরজায় অথবা শূন্যের উপরে দড়ি দিয়ে বেঁধে দিয়ে শহরকে ঢেকে দেয়া, এসব কোন কিছুই এখানে হচ্ছে না)। তেমন আলোচনা মুখর রোম প্রবাসী বাংলাদেশিরা, কে হবেন বাংলাদেশিদের মধ্যে রোম সিটি কর্পোরেশনের কাউন্সিলর ? সবচাইতে বেশি দুটি নাম আলোচনায় এসেছে। তারা হলেন ৫ ও ১২ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী লায়লা শাহ্ এবং রোম সিটি কর্পোরেশনের সবকটি ওয়ার্ড থেকে যাকে ভোট দেয়া যাবে সে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী জুমানা মাহমুদ।

এযাবতকালের যতগুলো নির্বাচন হয়েছে, যেগুলোতে ইতালি প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেছেন, সবচেয়ে বেশি প্রচারমুখর ছিল এবারের রোম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার । এই প্রচারণায় ইতালিয়ানদের তেমন একটা মাথা ব্যাথা না থাকলেও উৎসাহ উদ্দীপনা এবং আগ্রহ সবকিছু লক্ষ্য করা যাচ্ছে রোম প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ।
এই নির্বাচন নিয়ে ইতালিয়ান ভোটারদের তেমন একটা মাথা ব্যাথা না থাকলেও (একটি জরিপে দেখা গেছে প্রায় ৭০% ইতালিয়ান ভোট থেকে বিমুখ, বিরক্ত, স্পষ্ট কথা ভোট দিব না, ভোট দিয়ে কি লাভ ? সরাসরি স্পট থেকে উঠে এসেছে এ কথাগুলো ) বিদেশীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ রোম সিটি কর্পোরেশন নির্বাচন। ব্যতিক্রমী বাংলাদেশি
প্রার্থীরা এবং বাংলাদেশি পাসপোর্টধারী রেসিডেন্সকৃত ভোটাররা, নন পাসপোর্টধারীরা। তারা অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন ৩/৪ অক্টোবর ভোটকে ঘিরে । দেখা যাক জয়ের মুকুট কার মাথায় বসে ?