মুহাম্মদ শরীফ:
জীবনটা বড়ই বৈচিত্র্যময়
সময়ের সাথে করা হয়
শুধুই অভিনয়
যে যত বড় অভিনেতা
সে হয়-জীবন
যুদ্ধের মহান নেতা।
জীবন নামের রঙশালায়
করে যাই অভিনয়-
ছলা-কলা কৌশলে
করি মোরা শত্রু জয়-
দুঃখে থেকে করি
সুখের অভিনয়
দেখাই মোরা
দুঃখ করেছি জয়।
দুঃখের মাঝে
হাসি সুখের হাসি-
আহ! জীবনটাকে
কতই না ভালোবাসি।
হাসির আড়ালে
লুকিয়ে থাকে শত দুঃখ
আর কান্না-
এই মনটা মাঝে মাঝে
কয় অনেক হয়েছে- হে- জীবন!
অলীক অভিনয়টা
এবার ছাড় না।
দুঃখের পরে সুখ
আসলে কি আসে
সুখের মিথ্যার অভিনয়ে
জীবনটা ভাসে।
অল্পতে তুষ্ট যে জন
সে জন হয় সুখী-
অধিক সুখের খোঁজে মোরা
মিথ্যের মিথে ভাসী।