রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: আনোয়ারায় বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে মৃত একটি ডলফিন ভেসে এসে আটকে গিয়েছে পারকি সৈকতে। এটি বিপন্ন ইরাবতী প্রজাতির ডলফিন বলে জানিয়েছেন প্রাণী বিশেষজ্ঞরা।
৩ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার বিকাল সাড়ে ৪টায় হঠাৎ ঘুড়তে আসা মানুষের নজরে পরে। খবরটি অত্র এলাকায় ছড়িয়ে পরলে আস্তে আস্তে মানুষের ভীর জমতে থাকে।
সরেজমিনে দেখা যায়, ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। যেন কেও তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেছে। ডলফিনটির দৈর্ঘ্য ৬ফুট, চতুর্দিক মিলে প্রায় আরো ৬ফুট। ডলফনটির পঁচন ধরায় গন্ধে সৈকতে আসা পর্যটকদের দূর্ভোগে পরতে হচ্ছে।
আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক জানান, এটি প্রকার সামুদ্রিক ডলফিন। বিভিন্ন কারণে সামুদ্রিক প্রাণীর মৃত্যু হয়ে থাকে। কি কারণে মৃত্যু হয়েছে সেটি জানা না গেলেও ধারণা করা হচ্ছে সাগরে অবাধে বিচরণ করার সময় সাগরে জাহাজের পাখার আঘাতে ডলফিনটির মৃত্যু ঘটতে পারে। যেহেতু এটির পচন ধরেছে দূর্গন্ধ এড়াতে ও পরিবেশ রক্ষার্থে এটি মাটি চাপা দেওয়া হবে।