রাসেল আহমেদ, পারিস, ফ্রান্স থেকে: ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ১৫০ কি.মি. দুরে রেনস শহরে রাজীব পাল, সজীব পাল ও পার্থ পালের ব্যক্তিগত উদ্যোগে ফ্রান্সে সনাতন ধর্মালম্বী বাংলাদেশিদের জন্য সর্বপ্রথম স্থায়ী মন্দির শুভ উদ্বোধন করা হলো। মন্দিরটির নামকরণ করা হয়েছে শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দির। মন্দিরের নির্মাণ কারিগর ছিলেন প্রবীর কপালি, জুয়েল।
রেনস শহরে বাংলাদেশিদের কোন স্থায়ী মন্দির না থাকায় হিন্দু ধর্মীয় উৎসবগুলো জাঁকজমকভাবে উদযাপন করা হয় না। তবে এবার স্থায়ী মন্দির হয়ে আনন্দিত রেনস শহরের হিন্দু ধর্মাবলম্বীরা।
মন্দির নির্মাণে সার্বিক সহযোগিতা করেছেন- বীরেন মল্লিক, রুপেন দেবনাথ, গৌতম পদ্মার, অমীত পদ্মার, অরজুন মন্ডল, সুজন বিশ্বাস।
মন্দির নির্মাতারা বলেন ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশি সকল সনাতন ধর্মালম্বীদের আহ্বান জানান হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই একসাথে মিলেমিশে ধর্ম পালন করার জন্য।