আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: দীর্ঘ চার মাস পর বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালি প্রবেশের অনুমতি দিয়েছে ইতালীয় স্বাস্থ্যমন্ত্রণালয়।
২৮ অগাস্ট ২০২১, মঙ্গলবার ভ্রমণ সংক্রান্ত নতুন অধ্যাদেশ স্বাক্ষর করেছেন ইতালীর স্বাস্থ্যমন্ত্রী রবের্তো স্পেরান্সা। আগামী ৩১আগস্ট ২০২১ থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে।
এক্ষেত্রে ইতালিতে প্রবেশ কারি যাত্রীদের অবশ্যই নিম্নলিখিত শর্তসমূহ মেনে ইতালি প্রবেশ করতে হবে, কোনভাবেই এই নিয়মগুলো অমান্য করা যাবে না অথবা কোনো কাগজপত্র নকল দেখানো যাবে না ।
১) ভ্রমণের পূর্বে অবশ্যই ডিজিটাল প্যাসেঞ্জের লোকেটার EU Digital Passenger Locator Form (https://app.euplf.eu) ফর্ম পূরণ করে আসতে হবে।
২) ইতালিতে প্রবেশের ৭২ ঘন্টা আগে যাত্রীকে অবশ্যই কোভিড-১৯ PCR Test এর নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে।
৩) ইতালিতে বিমানবন্দরে পৌঁছানোর পর আবার পুনরায় কোভিড-১৯ টেস্ট করাতে হবে।
৪) যাত্রীকে ডিজিটাল প্যাসেঞ্জের লোকেটার Digital Passenger Locator Form ফর্মের উল্লেখিত ঠিকানায় ১০ দিন হোম কোয়ারেন্টাইনে বাধ্যতামূলক থাকতে হবে।
৫) ১০ দিন কোয়ারেন্টাইনে থাকার পর পুনরায় কোভিড-১৯ টেস্ট করাতে হবে।
ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল সংক্রান্ত ইতালীয় স্বাস্থ্যমন্ত্রী রবের্তো স্পেরান্সা কর্তৃক ২৮ আগস্ট ২০২১ স্বাক্ষরিত নয়া অধ্যাদেশ ইতালির স্থানীয় সময় ৩০ আগস্ট সোমবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হচ্ছে।
এখানে উল্লেখ থাকে যে ২০২০ যখন সারা পৃথিবীতে করোনার তাণ্ডবে লন্ডভন্ড গোটা পৃথিবীর প্রতিটি দেশ, তখন ইতালির অবস্থাও তখন খুবই খারাপ ছিল। সেই মুহূর্তে অনেক ইতালি প্রবাসী বাংলাদেশি নিজ দেশে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন। তারপরে রোম দূতাবাসের তৎকালীন রাষ্ট্রদূতের সাথে আলোচনা সাপেক্ষে, যৌথ তদারকির মাধ্যমে রোম বাংলাদেশ কমিউনিটির একজন নেতা ও ইতালিতে একটি এয়ারলাইন্স অফিস এর তত্ত্বাবধানে এবং কয়েকজন সাংবাদিকের উদ্যোগে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করেন। কিন্তু দুঃখের বিষয় হলো ওই চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশ থেকে যেসব যাত্রী এসেছে, তাদের মধ্য থেকে কয়েকজন যাত্রীর কাছ থেকে রোম এয়ারপোর্টে করোনার ফলস সার্টিফিকেট পাওয়া যায়। (উল্লেখ্য তখনকার চার্টার্ড ফ্লাইট এর প্রধান উদ্যোক্তার তেমন গাফিলতি না থাকলেও অন্যরা গাফিলতি প্রমাণ দিয়েছে ) যার জন্য বাংলাদেশের যাত্রীদের ব্যাপারে ইতালির স্বাস্থ্য বিভাগ নড়েচড়ে বসে এবং কঠোর বিধি-নিষেধ জারি করে ।
দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলো, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কার নাগরিকরা যাদের ২৮ আগস্টের আগে থেকেই ইতালিতে রেসিডেন্সি ছিলো, যারা স্টে পারমিট নবায়নের রিসিট (রিচেভুতা) নিয়ে ইতালির বাইরে অবস্থান করছেন, যাদের স্টে পারমিট মেয়াদোত্তীর্ণ হবার পর রি-এন্ট্রি ভিসা পেয়েছে এবং যারা নতুন ফ্যামিলি ভিসাধারীরা (পরিবারের প্রধান কর্তাব্যক্তির ২৮ আগস্টের আগে ইতালিতে রেসিডেন্সি থাকা সাপেক্ষে) ইতালিতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার আওতামুক্ত। বাদবাকি সবার ক্ষেত্রে নতুন অধ্যাদেশ অনুসারে ভ্রমণ নিষেধাজ্ঞা ২৫ অক্টোবর ২০২১ পর্যন্ত বহাল থাকবে।