বিপ্লব গোস্বামী:
আমি প্রথম ধর্ষিতা হই
মাত্র নয় বছর বয়সে!
তখনো আমি নারীত্বের
মানেটাও বুঝিনি যে,
কণ্ঠস্বরও বদলায়নি
তখনো মাত্র শিশু আমি।
সেই আধ ফোটা কলিটাকে
মুচরে দিল এক নরপশু।
আর সে নরপিশাচটা
বাইরের কেউ নয় যে
সে আমার আপন জেঠু !
সে যে শুধু আমাকেই তার
শিকার বানিয়েছে তা নয়।
আমার প্রতিবন্ধী মাকেও
দিনের পর দিন ধর্ষণ করেছে!
ঐ পাষণ্ড লম্পট নরপশুটা!
সুযোগের সদ্ব্যহার করেছে
অসহায়তার ফায়দা লুটেছে!
আমার বাবা যখন মারা যান
তখন আমি আড়াই বছরের মাত্র।
আমার অসহায় মাকে
সহায় দেওয়ার নাম করে
নিয়ে গেছে ওর বাড়িতে।
মায়ের অসহায়তার সুযোগ নিয়ে
প্রতিদিন চরিতার্থ করেছে
ওর বিকৃত মানসিকতা!
আমার মায়ের বুক চাপা কান্না
সেদিনই দেখতে পেলাম
যেদিন আমিও ঐ পাপিষ্ঠের
হাতে প্রথম ধর্ষিতা হলাম।
আমি যখন সব কিছু মাকে
খুলে বলি, মা তখন
আমাকে জড়িয়ে ধরে
আকারে ইঙ্গিতে বললে লাগলেন
পাষন্ডটা দিনের পর দিন
তাকেও ধর্ষণ করেছে
আর এখন শেষমেশ আমাকেও!!