প্রেস রিলিজ: ২ আগস্ট ২০২১, শুক্রবার বিকেল ৫টায় ভার্চুয়ালি সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান কণ্ঠশীলনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কণ্ঠশীলন সভাপতি গোলাম সারোয়ার। সভায় উপস্থিত ছিলেন কণ্ঠশীলন প্রশিক্ষকবৃন্দ, পর্ষদ সদস্য, সাধারণ সদস্য ও প্রাথমিক সদস্যরা। সভাপতি গোলাম সারোয়ারের আহ্বানে গত দুই বছরের কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরেন সাধারণ সম্পাদক রইস উল ইসলাম, আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মো: আব্দুল কাইয়ুম।
প্রতিবেদন দুটির বিষয়ে আলোচনায় অংশ নেন কণ্ঠশীলন সদস্যরা। সবার আলোচনার মধ্য দিয়ে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় গত দুই বছরের কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন। এরপর নির্বাচন আধিকারিক বিলকিস আহমেদ গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেন। ১৯ সদস্যবিশিষ্ট দ্বিবার্ষিক (২০২১-২০২২) পর্ষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য খ্যাতিমান আবৃত্তিশিল্পী ও উচ্চারণ প্রশিক্ষক গোলাম সারোয়ার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সোহেল রানা। এছাড়াও কণ্ঠশীলন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে প্রশিক্ষক ও নির্দেশক মীর বরকতকে। কণ্ঠশীলনের ২০২১-২০২২ মেয়াদের নতুন কার্যকরী পরিষদ- সভাপতি: গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক: সোহেল রানা, সহ-সভাপতি: রইস উল ইসলাম, মোস্তফা কামাল, সংগঠন সম্পাদক: লিটন বারুরী, শিক্ষা ও অনুষ্ঠান সম্পাদক: সালাম খোকন, কোষাধ্যক্ষ: মো: আব্দুল কাইয়ুম, সদস্য: মীর বরকত, প্রকৌশলী আহমাদুল হাসান হাসনু, মো. আব্দুর রাজ্জাক, নরোত্তম হালদার, হাসিনা মমতাজ, শফিক সিদ্দিকী, মোহাম্মদ শফিকুল ইসলাম শফি, নুরুজ্জামান নান্নু, জেএম মারুফ সিদ্দিকী, মিনহাজুল বশির শোভন, আফরিন খান ও শেখ সাজ্জাদুর রহমান।