নিরব আহমেদ রুমন, এথেন্স, গ্রীস, থেকে: জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ গ্রীস শাখা কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে সুদূর ইউরোপের মাটিতে গ্রীস ছাত্রলীগের শোক দিবসের ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রীস ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো: মুমিন খানের সভাপতিত্বে, যুগ্ম সাধারণ সম্পাদক সজিব মাতুববর ও সজিব বেপারীর সঞ্চালণায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। প্রধান আলোচক ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রী আলহাজ্ব মো: শাহাব উদ্দিন এমপি। বিশেষ আলোচক বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা খোন্দকার তারেক রায়হান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার ২, আবু জাফর রাজু। আলোচক হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল- নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

গ্রীস হলরুমে উপস্থিত ছিলেন, গ্রীস আওয়ামীলীগের সভাপতি মান্নান মাতুববর, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, গ্রীস আওয়ামীলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিয়া, আতিকুর রহমান সেলু, জাকির হোসেন, নান্নু খালাসী, যুগ্ম সাধারণ রানা মল্লিক, সুবান বেপারী, রুহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক সুহেল হাওলাদার, রফিক হাওলাদার, আপ্যায়ন সম্পাদক নুরুজ্জামান প্রচার সম্পাদক লতিফ মোল্লা তথ্য বিষয়ক সম্পাদক মুখলেস মুন্সি, সদস্য দাদন মির্ধা, সম্পাদক গ্রীস আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমি পারভিন, গ্রীস যুবলীগের যুগ্ম আহবায়ক রাসেল, সদস্য আশিকুর রহমান মিয়া, এথেন্স মহানগর যুবলীগের আহবায়ক সাকের আহমেদ, যুগ্ম আহবায়ক জাবেদ মাহমুদ, কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল শর্মা রনি, উপ-দপ্তর সম্পাদক সজিব নার্থ, মিরাজুল ইসলাম শিমুল, স্বাগত বক্তব্য রাখেন, গ্রীস ছাত্রলীগ নেতা মো: শামীম আহমেদ, মাসেব আহমেদ, রাজু হাওলাদার, তুফায়েল আহমেদ রনি, কামরুল ইসলাম, আতিক আল হাসান, আজাদ বেপারী সাউদ হাওলাদার প্রমুখ। জাতীয় শোক দিবসের আলোচনা সভায় পরিকল্পনা মন্ত্রী ও বন পরিবেশ মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সফিউল আলম চৌধুরী নাদেল বলেন, বিদেশের মাটিতে বঙ্গবন্ধুর সৈনিক তৈরিতে গ্রীস ছাত্রলীগ শক্তিশালী সাংগঠনিক ইউনিট হিসাবে কাজ করে যাচ্ছে, গ্রীস ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো: মুমিন মুমিন খান বলেন ১৯ ৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁদের স্বপরিবারের সকল শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন এবং এই জঘন্য হত্যাকান্ডের যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।