হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২৪ আগস্ট ২০২১, মঙ্গলবার সন্ধ্যা ৬.৩০টায় জ্যাকসন হাইট্স এর বাংলাদেশ প্লাজার অডিটরিয়ামে বাংলাদেশে প্রাদেশিক সরকার পদ্ধতি বাস্তবায়ণ কমিটি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি জনাব মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা সিলেটের কৃতিসন্তান জননেতা জনাব আব্দুল্লাহ সিদ্দিকী।
আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আব্দুর রহমান সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আবু তালেব চৌধুরী চান্দু, কেন্দ্রীয় সদস্য ও উপদেষ্টা যুক্তরাষ্ট্র শাখা আব্দুন নূর বড় ভূইয়া কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসেন, কেন্দ্রীয় সদস্য ও সহ-সভাপতি এডঃ হারেস আহম্মেদ, সহ সভাপতি যুক্তরাষ্ট্র শাখা জসিম চৌধুরী সহ-সভাপতি যুক্তরাষ্ট্র শাখা তোফায়েল আহমেদ চৌধুরী, এডঃ আব্দুল হাই কাইয়ূম, হাবিবা খানম ও শামছুন্নাহার প্রমূখ।
প্রধান অতিথি জনাব আবদুল্লাহ সিদ্দিকী তার বক্তব্যে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশদ আলাপ আলোচনা করেন। তিনি আরো বলেন, দেশকে বাঁচাতে হলে দ্রুত সম্ভব প্রাদেশিক সরকার পদ্ধতি বাস্তবায়ন করা একান্ত প্রয়োজন। যা বহু বছর পূর্বে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ একটি রূপরেখা দিয়েছিলেন কিন্তু প্রতিহিংসার কারনেই পরবর্তী কোন সরকারই তা বাস্তবায়ন করেনি।
আমরা মনে করি জাতীয় পার্টির সফলতার প্রয়োজন নেই, বর্তমান মহাজোট নেত্রী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগেই প্রাদেশিক সরকার পদ্ধতি বাস্তবায়ন করে আপনার সরকারের সফলতার স্বাক্ষর রাখুন তবুও দেশ থেকে সকল অ-স্বস্তি দূর করে দেশের শান্তি সমৃদ্ধি ও সু-শাসন ফিরিয়ে আনার আহবান রাখেন।
পরিশেষে সভার সভাপতি অচিরেই জাতিসঙ্ঘ সদর দফতরে এক মানব বন্ধন করে জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বরাবরে এক স্মারকলিপি প্রদানের ঘোষণা করে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।