তরাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: প্রতি বছরের মত এই বছরও ছাহাবের ইন্ডাস্ট্রি এরিয়ার আলতাজামায়াতে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে ঈদুল আজহার জামায়াতের আয়োজন করা হয়েছে। রাজধানী আম্মান সহ জর্ডানের প্রায় সকল এলাকা থেকেই বাংলাদেশিরা উপস্থিত থেকে নামাজ আদায় করে আনন্দ ভাগাভাগি করে নেয় পরিবার পরিজন থেকে দূরে থাকা প্রবাসীরা।

মহামারী করোনা ভাইরাসের জন্য সবাই স্বাস্থবিধি মেনে নামাজ শেষে কোলাকুলি থেকে বিরত থাকে। নামাজ শেষে দেশ ও বিদেশে থাকা সকলের পরিবার ও পরিজনের জন্য দোয়া করা হয়। আয়োজনে ছিলেন বিভিন্ন কমিউনিটির ব্যবসায়ী, ফ্যাক্টরী ম্যানেজার এবং প্রবাসী নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন জনাব মেজবা উদ্দিন, ফজলুর রহমান, নূরে আলম, বিল্লাল হোসেন, বশির আহম্মেদ, সেলিম, মাহবুব, আব্দুল মান্নান, সৈয়দ মামুন, কাশেম মজুমদার, সুমন বেপারী, সাদ্দাম হোসেন, গোলাম হোসেন শাহ আলম, জাহিদ হোসেন, সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম সহ আরও অনেকে।