প্রবাস মেলা ডেস্কঃ বাংলাদেশ মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স হংকং এর নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ই জুলাই ২০২১ বৃহস্পতিবার হংকংয়ে প্রতিষ্ঠিত “বাংলাদেশ মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স হংকং” আয়োজিত মধ্যাহ্নভোজ সভায় চেম্বারের সদ্য বিদায়ী সভাপতি জনাব ফজলে আজিম ও অন্য বিদায়ী পরিচালকদের উপস্থিতিতে চেম্বারের সাধারণ সদস্যদের সাথে নব নির্বাচিত পরিচালনা পর্ষদকে পরিচিত করিয়ে দেওয়া হয়।

বিদায়ী সভাপতি ফজলে আজিম বিদায়ী কমিটির সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সদস্যদের আরোও বলেন নির্বাচিত কমিটি এই চেম্বারকে অন্য উচ্চতায় নিয়ে যাবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন। এরপর তিনি নতুন কমিটির সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন । নবনির্বাচিত সেক্রেটারি রাসেদুল আবেদিন বলেন, “ব্যবসার সঙ্গে তথ্য ও প্রযুক্তির সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে। এ দুইয়ের সঙ্গে ব্যবসায়ীদের সংযোগ স্থাপনে নিবিড়ভাবে কাজ করব।”
সর্বশেষে নবনির্বাচিত সভাপতি দেওয়ান সাইফুল আলম মাসুদ বলেন, ” বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো চ্যালেঞ্জিং সময় পার করছে। আমাদের চেষ্টা থাকবে চেম্বারের সদস্যদের নিয়ে ওয়েবিনার, ওয়ার্কসপ ইত্যাদি করে ব্যবসায়ীদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা, নতুন বাজার খোঁজ করা এবং হংকং সরকারের বিভিন্ন আর্থিক সহযোগিতাগুলো পেতে নিয়মিত সহযোগিতা করা। এছাড়াও হংকংয়ের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করা প্রয়োজন।

“বাংলাদেশ মেট্রোপলাটন চেম্বার অফ কমার্স” এর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১ জন সদস্য দুই বৎসরের জন্য নির্বাচিত হন। সভাপতি নির্বাচিত হন জনাব দেওয়ান সাইফুল আলম মাসুদ, দুই জন সহসভাপতি সর্বজনাব সৈয়দ মোঃ জামশেদ হাফিজ ও সৈয়দ মোঃ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক জনাব রাশেদুল আবেদিন, কোষাধ্যক্ষ জনাব শেখ রাজিফ আহমেদ এবং সদস্য পদে সর্বজনাব ইন্জি: মোঃ আবু সালেক পিএইচডি. মোঃহুমায়ুন কবির, মোঃ জাফর আলী, মো: মোশাররফ হোসেন, মোঃ মোজাম্মেল হক চৌধুরী মিঠু ও মোঃ নাহিদুল ইসলাম (আজমল) ।