প্রেস বিজ্ঞপ্তি: ডিসট্রেস্ড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনার (ডিসিআই) ও রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) কেরানীগঞ্জের সুবিধা-বঞ্চিত যুব সমাজ ও মহিলাদের জন্য ‘আরএসসি ইয়ুথ এন্ড স্কিল ডেভেলপমেন্ট এন্ড ট্রেনিং সেন্টার’ উদ্বোধন করেন। উক্ত সেন্টারের মূল উদ্দেশ্য হচ্ছে সুবিধা-বঞ্চিত শিক্ষার্থীদের জন্য আধুনিক ডিজিটাল শিক্ষার বাধাগুলো দূর করা এবং প্রযুক্তির সাথে তাদের পরিচিত করা। মহিলাদের কারিগরি শিক্ষার মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে। সেন্টারে কম্পিউটার শিক্ষা, ইন্টারনেট সুবিধা, জনসাধারণের জন্য আইটি প্রতিযোগিতার আয়োজন, লাইব্রেরি সুবিধা, বাচ্চাদের জন্য ভিডিও লার্নিং, মহিলাদের জন্য, এবং যুবসমাজ ও মহিলাদের জন্য বিভিন্ন প্রকার কারিগরি সুবিধা থাকবে।

ডিসিআই- এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. এহসান হক ফিতা কেটে সেন্টারটির উদ্বোধন করেন এবং সকলের উদ্দ্যেশে বলেন ‘উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মাানিত। ডিসিআই-আরএসসি- এর প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের ঝড়ে পড়া শিশু অথবা শিশুশ্রমে নিয়োজিত বাচ্চাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সহায়তা প্রদান করে আসছে। আমরা নারীর ক্ষমতায়নেও উল্লেখযোগ্য হারে পরিবর্তন করতে সামর্থ্য হয়েছি যা তাদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের পারিবারিক আয় বহুগুন বৃদ্ধি করেছে। আমাদের লক্ষ্য হচ্ছে শিশু অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে শিশুদের জন্য এক সুন্দর পৃথিবী উপহার দেওয়া’।
উল্লেখ্য, জনাব রাজেন কুমার সাহা, প্রোগ্রাম ম্যানেজার, এসসিএসপি, আরএসসি; জনাব জামাল আব্দুন নাসের (রোমেল), প্রোগ্রাম ম্যানেজার, ওএসপি, আরএসসি; জনাব রোহান কবীর, কমিউনিকেশন অফিসার, আরএসসি; জনাব আতাত উল্লাহ খান, আইটি, আরএসসি; ও ডিসিআই-আরএসসি অন্যান্য কর্মকর্তাগণ এবং সমাজের গণ্য-মান্য ব্যক্তিবর্গ উক্ত অনূষ্ঠানে উপস্থিত ছিলেন।