জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় এবং যুদ্ধাপরাধীদের বিচার এবং মৌলবাদ-সাম্প্রদায়িকতা নির্মূলে সরকারের সাফল্য ও সহযোগিতায় প্রবাসেও বদ্ধপরিকর কেননা জামাত শিবিরের প্রেতাত্মা আর তার সহযোগী বিএনপি এখন প্রবাসেও ডানা মেলছে।
যুক্তরাজ্য একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি ও প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ বলেছেন, একাত্তরের রাজাকার আলবদর ও তাদের দোসররা এখনো সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এদেরকে চিহ্নিত করতে হবে। ১৯৭১ সালে এইসব রাজাকার আলবদর এবং হানাদার পাকিস্তানী বাহিনী মিলে বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছিলো সেই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

যুক্তরাজ্য একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সম্মেলনে সাধারণ সম্পাদক রুবি হক বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের বিপরীতে পাকিস্তানের মৌলবাদী সাম্প্রদায়িক দর্শন প্রতিষ্ঠার জন্য পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর পৃষ্ঠপোষকতায় জামায়াত ও বিএনপি একজোট হয়ে এখনও কাজ করেছে। এখানো প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে পাকিস্তানি প্রেতাত্মারা স্বপ্ন দেখছে, জামাতিরা আত্মরক্ষার জন্য আওয়ামী লীগে ঢুকছে।
এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখার উপদেষ্টা এম এ রউফ, হোছনে আরা মতিন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আনসার আহমেদ উল্লাহ প্রমুখ। ১১ জুলাই ২০২১, শনিবার যুক্তরাজ্য সময় বিকাল ৩টায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে নুর উদ্দিন আহমেদকে অনারারী প্রেসিডেন্ট, সৈয়দ এনামুল ইসলামকে এক্সিকিউটিভ প্রেসিডেন্ট এবং রুবি হককে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জামাল খানের পরিচালনায় সভাপতিত্ব করেন নুর উদ্দিন আহমদ। নতুন কমিটির অন্যান্য পদে যারা আছেন, সহ সভাপতি মতিয়ার চৌধুরী, মোহাম্মদ হরমুজ আলী, নিলুফা ইয়াসমীন হাসান, সৈয়দ আনাস পাশা, জামাল আহমেদ খান এবং যুক্তরাজ্যের বিভিন্ন শাখার সভাপতিবৃন্দ (পদাধিকারবলে)। যুগ্ম সম্পাদক স্মৃতি আজাদ, কোষাধ্যক্ষ মো: এনামুল হক, সাংগঠনিক সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাউন্সিলার পুস্পিতা গুপ্তা, তথ্য ও গবেষণা সম্পাদক আনজুমান আরা, প্রেস সেক্রেটারী আ স ম মাসুম, প্রকাশনা সম্পাদক জুয়েল রাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সেলেনা আক্তার জোছনা। কার্যনির্বাহী পরিষদের সদস্যঃ কাউন্সিলার মঈন কাদরী, সুশান্ত দাশ প্রশান্ত, জোছনা পারভীন এবং যুক্তরাজ্যের বিভিন্ন শাখার সাধারণ সম্পাদকবৃন্ধ (পদাধিকারবলে)।