ক.ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরব খামিস মোশায়েত শহরে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের একটি প্রীতি ফুটবল ম্যাচ স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের উদ্যোগে ৯ জুলাই ২০২১ স্থানীয় একটি খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
ম্যাচ পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, সৌদি জার্মান হাসপাতালের সাপোর্ট সার্ভিসেস ম্যানেজার ও কমিউনিটি ব্যক্তিত্ব জনাব আবু বকর কামাল। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আজাদ রহমান ও মোহাম্মদ সালাউদ্দিন। উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল করিম। সঞ্চালনায় ছিলেন ক্রীড়া সংগঠক জনাব মোহরম আলী। অথিতিবৃন্দ উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচয়পর্ব শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রবাসে বাংলাদেশিদের ভাবমূর্তি রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। খেলাধুলা সুষ্ঠ বিনোদনের অন্যতম মাধ্যম। বিনোদন সুস্থ ও সুন্দর জীবনের অপরিহার্য অংশ। আর এই ধরনের প্রীতি ম্যাচ প্রবাসে আমাদের জীবনীশক্তি বৃদ্ধিতে অন্যতম সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।
পরিশেষে আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সংক্ষিপ্ত সভা শেষ করে ম্যাচের উদ্বোধন করা হয়। সভার প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জনাব আব্দুল করিম।