সৈয়দ এম. হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: কোভিড-১৯ এর প্রভাব কাটিয়ে উঠছে সারা বিশ্ব। স্বাভাবিক হতে শুরু করেছে সারা বিশ্ব আগের মত। বাংলা গানের জনপ্রিয় সংগীত তারকা রবি চৌধুরী এবার আমেরিকা সফরে যাচ্ছেন নভেম্বর ২০২১ এ। বেশ কয়েকটি কনসার্ট এ অংশ নেবেন তিনি। সাথে থাকছেন এ প্রজন্মের তারকা শিল্পী বাউল শফি মন্ডল, পারভেজ সাজ্জাদ, লায়লা, লুইপা ও সুমাইয়া বৃষ্টি। ২০১৫ থেকে রবি চৌধুরী জনপ্রিয় এ গ্রুপটি নিয়ে ইউরোপ ও মধ্যপ্রাচ্চের বিভিন্ন দেশে অনুষ্ঠান করে আসছেন। আমেরিকায় গ্রুপটির সাথে যুক্ত আছেন দেশের আরেক বরেণ্য কনটেম্পোরারি ডান্সার তাহনুন আহমেদি ও ড্রামার আলমগীর হোসাইন।
রবি চৌধুরী ও তার গ্রুপ এর এ সফর এর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন Global Business Communication Network, Inc. নিউইয়র্ক। বরাবর এ প্রতিষ্ঠানটি বাংলাদেশি দর্শকদের উপহার দিয়ে আসছেন শ্রুতিনন্দন গানের অনুষ্ঠান। ৩০ বছরেরও বেশি সময় ধরে এ প্রতিষ্ঠান বাংলা সংগীত ও বাংলা গানের তারকা শিল্পীদের বিশ্বময় প্রমোট করে আসছেন। গ্লোবাল এর কর্ণধার ইনামুল হক, ইনাম বলেন – মান ও গুন সম্পন্ন প্রোগ্রাম করি বলেই দর্শক আমার প্রোগ্রাম এ গান শুনতে আসেন।