অসীম বিকাশ বড়ুয়া, দক্ষিণ কোরিয়া থেকে: একদিকে করোনা বৃদ্ধি অপরদিকে ভিসা নিষেধাজ্ঞার কবলে পড়ে যখন প্রবাসী জীবন দক্ষিণ কোরিয়ার কর্মস্থলে যাওয়ার আশায় দিনাতিপাত করছিল দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি প্রবাসীদের অত্যন্ত পরিচিত মুখ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সদা হাস্যলাপী শিমুল হাসান এক্সেল। পরিবার পরিজনদের সাথে সুন্দর সময় অতিবাহিত করছিল। ঠিক সেই মুহুর্তে কে জানত তার আর কোরিয়া যাওয়া হবেনা। মানুষের মৃত্যু কখন আসবে কেউ জানেনা। দুপুরে ঢাকার বাসায় স্ট্রোক করেন তিনি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, তিনি ছুটিতে দেশে বেড়াতে গিয়েছিলেন। এদিকে রেমিটেন্স যোদ্ধা শিমুল হাসান এক্সেলের মৃত্যুর সংবাদে দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। দক্ষিণ কোরিয়ার বাংলাদেশি সংগঠন গুলো সহ বাংলাদেশি প্রবাসীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।