প্রবাস মেলা ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদের জনপ্রিয় ম্যাগাজিন পাক্ষিক প্রবাস মেলা অফিস পরিদর্শন করেছেন সংগীতশিল্পী তামান্না হক।
২২ জুন ২০২১, মঙ্গলবার সন্ধ্যায় হাতিরপুলস্থ নাহার প্লাজায় প্রবাস মেলা কার্যালয়ে সংগীত চর্চাসহ নানান বিষয় নিয়ে কথা বলেন এই ফোক শিল্পী।
করোনাকালে সংগীত জীবন এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে প্রবাস মেলার কলাকুশলীদের সাথে খোলামেলা আলাপনে মেতে উঠেন তামান্না হক।
২০১৭ সালে বিজয় টিভিতে ‘কুঁড়িয়ে পাওয়া’ অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি পাওয়া তামান্না হকের এরই মধ্যে প্রায় ৪০টিরও বেশি গান বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। তার মধ্যে বেশকিছু গান দেশে এবং প্রবাসের শ্রোতাদের কাছে পেয়েছে তুমুল জনপ্রিয়তা।
গত কয়েক বছরে দেশের পাশাপাশি ভারতের বেশ কিছু অঙ্গরাজ্যে স্টেজ পারফরমেন্স করে এরই মধ্যে সুনাম কুড়িয়েছেন তামান্না। ফোক গানের মাধ্যমে ভবিষ্যতে পুরো বিশ্বে দেশের কৃষ্টি তুলে ধরতে চান তিনি।
শেষে পত্রিকার অনলাইন রিপোর্টার আশরাফুল আলম মাসুদ এই শিল্পীর হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেন।