শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: ২০ জুন ২০২১ রবিবার রক্তকরবী আন্তর্জাতিক আয়োজিত ফেসবুক লাইভ অনুষ্ঠান বর্ষামঙ্গল ষ্ট্রিমইয়ার্ড’ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি শুরু হয় সন্ধ্যা ৭টায় আর শেষ হয় রাত ৮টা ৪০ মিনিটে।
এখন চলছে বর্ষাকাল। বৃষ্টির স্পর্শে প্রকৃতি হয়ে উঠছে মোহময়ী সুন্দরী। সেই অপরূপা বর্ষার বিভিন্ন রূপ ও মানবজীবনে বর্ষার প্রভাব নিয়েই আয়োজন করা হয় এই অনুষ্ঠান। কবিতা, আবৃত্তি ও সঙ্গীতের অপূর্ব মূর্চ্ছনায় মুখরিত হয়ে ওঠে এই অনুষ্ঠান।
বিশিষ্ট বাচিকশিল্পী অরবিন্দ ঘোষ, বলাকা চন্দ, মোনালিসা শীল, সংগীতা ঠাকুর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আদিত্য দাসের সঞ্চালনায় এই অনুষ্ঠান আরও আকর্ষণীয় হয়ে ওঠে।