নাজমুল ইসলাম মকবুল, সিলেট থেকে: সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ ফরিদ উদ্দিনের সাথে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবীদের সংগঠন প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন ২০২১, মঙ্গলবার সিলেটে পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী এ এম আশিক, এ আর খান সুজা, সাংবাদিক হোসাইন আহমদ সুজাদ, নাজমুল ইসলাম, মো: আফজল মিয়া, মো: আব্বাস উদ্দিন।
মতবিনিময়ে যুক্তরাজ্যে বাঙ্গালী সংস্কৃতির লালন ও উৎকর্ষ সাধনে প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিচালনার বর্ণনা দেন নেতৃবৃন্দ। পুলিশ সুপার তাদের বক্তব্য গুরুত্ব সহকারে শুনেন এবং প্রবাসীদের বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রমের প্রশংসা করেন।
মতবিনিময় শেষে সংগঠনের পক্ষ থেকে সভাপতি এ এম আশিকের নেতৃত্বে পুলিশ সুপার মুহাম্মদ ফরিদ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ক্রেস্ট উপহার দেয়া হয়।