শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: সঙ্গীত মানব জীবনের সবচেয়ে বড় বন্ধু। মানুষের হৃদয় ও শরীর যখন ক্লান্ত, শ্রান্ত হয়ে পড়ে তখন তার জীবনের সব ক্লান্তি, অবসাদ দূর করতে সাহায্য করে সঙ্গীত।
রক্তকরবী গানের পাঠশালা একটি সু-পরিচিত ফেসবুক গ্রুপ। এর ফেসবুক লাইভে ১৩ জুন ২০২১, রবিবার সন্ধ্যা ৭টায় উপস্থিত ছিলেন বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী রীতা চক্রবর্তী। রীতা চক্রবর্তী সঙ্গীতের জগতে এক সুপরিচিত নাম। তাঁর সঙ্গীত মানুষের মনকে স্নিগ্ধ করে। তাঁর গুণমুগ্ধের সংখ্যা প্রচুর। তাঁর গান শুনতে শুনতে মন পাড়ি দেয় যেন কোন এক অচিন দেশে। সত্যিই হৃদয়ে কেটে যায় দাগ এই অনুষ্ঠান।