প্রবাস মেলা ডেস্ক: স্বৈরাচার এরশাদ বিরোধী ছাত্র গণআন্দোলনের অন্যতম ছাত্রনেতা বাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সাত্তার খান গুরুতর অসুস্থ। পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় কানাডার সাস্কাচুয়ান প্রভিন্সের সাস্কাটুন ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার বন্ধু আনোয়ার হোসেন মুকুল ও ফজলুল বারীর ফেসবুক পোস্টের মাধ্যমে তার অসুস্থতার কথা জানা যায়। হাসপাতাল থেকে তিনি মুকুলের মাধ্যমে তাঁর বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী সবার নিকট দোয়া চেয়েছেন। এরশাদ বিরোধী আন্দোলনের সময় বাসদ অফিসে, ক্যাম্পাসে, মিছিলে, হোটেল পলিটিক্সে সক্রিয় ছিলেন তিনি। তার বন্ধু এবং শুভাকাঙ্খীরা তার আশু আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, তার আরেক বন্ধু যুক্তরাষ্ট্রের লাসভেগাস প্রবাসী সিকদার গিয়াস উদ্দিন বলেন, ১৯৯১ সালের শেষের দিকে ও ১৯৯২ সালে প্রথমদিকে আমি কমিটি ফর ডেমোক্রেসি ইন বাংলাদেশের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় অন্যান্য ছাত্র সংগঠনের সভাপতি সহ বন্ধু আবদুস সাত্তার খানকে নিউইয়র্কে নিয়ে এসেছিলাম। এরপর বাংলাদেশে একবার দেখা হয়েছিলো। তার সাথে আমার অনেক স্মৃতি রয়েছে।
কানাডার সাস্কাচুয়ান প্রদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ বাংলাদেশের গর্ব সাবেক বিসিএস কর্মকর্তা জনাব ওসমান রহমান আবদুস সাত্তার খানের খোঁজখবর নিচ্ছেন বলে জানা গেছে। সবাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।