সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন প্রতিনিধি: বাহরাইনের বাংলাদেশি ছাত্রদের নিয়ে মাসব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগীতার আয়োজন করেছে কিশোরমেলা বাহরাইন। বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন জানান- করোনাকালীন পরিস্থিতির কারণে প্রায় শখানেক প্রতিযোগিদের তিন রাউন্ডে বাছাইপর্ব হয় অনলাইনে। দুটি গ্রুপে বাছাইকৃত ১৪ জন প্রতিযোগি নিয়ে ১১ মে ২০২১ অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। তামিম মেজবাহ ও মুঃ আইয়ুবের পরিচালনায় এবং প্রধান পরিচালক জয়নাল আবেদীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আরকেপিটা ব্যাংকের ডেপুটি সিইও মুয়িজ চৌধুরী, প্রধান বক্তা ছিলেন কিশোরমেলার প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কিশোরমেলার প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মহব্বত হোসেন বাচ্চু।

বিচারক হিসেবে ছিলেন- মাওলানা হাসান আল বান্না, ক্বারী হাবিব, হাফেজ মাহবুব এবং হাফেজ খোরশেদ। বিচারকেরা দুটি গ্রুপ থেকে ৩ জন করে ৬ জনকে বিজয়ী ঘোষণা করেন। বিজয়ীদের হাতে সার্টিফিকেট এবং পুরুস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
এ গ্রুপে প্রথম স্থান অধিকার করে রেদওয়ান রাব্বি এবং বি গ্রুপে প্রথম হয় ইয়াসিনুর রহমান। উল্লেখ্য এরা দুজনেই বাংলাদেশ স্কুল বাহরাইনের ছাত্র।
উক্ত অনুষ্ঠানে স্পন্সর করেছেন যথাক্রমে দেশ প্রিন্টার্স এর স্বত্বাধিকারী আমির হামজা, বিডি ফুডের বাহরাইন এজেন্ট আব্দুল হান্নান, ওরিয়েন্টাল গ্রীন সিটির চেয়ারম্যান জসীম উদ্দীন এবং গাজী নেট এর স্বত্বাধিকারী তোফায়েল রেজা। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল এনটিভি ।