প্রেস বিজ্ঞপ্তি: সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের প্রতিবাদে ও মুক্তির দাবিতে লন্ডন প্রবাসী বাংলাদেশি ও সাংবাদিকদের উদ্যোগে ১৮ মে, ২০২১ মঙ্গলবার বিকাল দুইটায় আলতাব আলী পার্কে এক মানব বন্ধন কর্মসুচির আয়োজন করা হয়েছে। উক্ত মানব বন্ধন ও প্রতিবাদ কর্মসুচিতে অংশগ্রহণ করার জন্য লন্ডন প্রবাসী বাংলাদেশিদের উদাত্ত আহবান জনানো হয়।
উল্লেখ্য, বাংলাদেশের বহুল প্রচারিত জনপ্রিয় দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম গতকাল ১৭ মে ২০২১ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চরম নির্যাতনের শিকার হয়েছেন। তাঁকে সচিবালয়ে ৫ ঘন্টা আটকে রাখার পর মিথ্যা অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতার করে।