রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের জেলা পরিষদের উদ্যোগে আনোয়ারায় উপজেলায় মোট ৩৫০ পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এস.এম. আলমগীর চৌধুরী।
৪ এপ্রিল ২০২১, মঙ্গলবার দুপুরে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নস্থ তৈলারদ্বীপ গ্রামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন হেলাল, যুবলীগ নেতা সোহরাবুল আলম মিরাজ, জমির উদ্দীন, দেলোয়ার হোসেন, মো: মোরশেদ, মো: রাসেল প্রমুখ।
চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস. এম. আলমগীর চৌধুরী জানান, লকডাউন ও করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ, বৈরাগ, বারশত, বটতলী, চাতরীসহ ও পাশের পুকুরিয়া ইউনিয়নের মোট ৩৫০ পরিবারের মাঝে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।