আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ২৮ এপ্রিল ২০২১, বুধবার দুপুরে ইতালির মূলধারার রাজনৈতিক দলের সাথে জালালাবাদ এসোসিয়েশন ইতালির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইতালির বৃহৎ রাজনৈতিক দল (পি ডি র) পক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন Paolo Ciani, Consigliere Reginale Coordinatore Democrazia এবং Secretary, Veronica; জালালাবাদ এসোসিয়েশন ইতালির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সভাপতি অলিউদ্দিন শামীম, সহ-সভাপতি এম ডি আব্দুল ওয়াদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজ হোসেন।

উল্লেখ্য, জালালাবাদ এসোসিয়েশন ইতালির সভাপতি অলিউদ্দিন শামীম এবং সহ-সভাপতি এম ডি আব্দুল ওয়াদুদ, দীর্ঘদিন ধরে (পি ডি র) সদস্য মতবিনিময় সভায় Paolo Ciani বলেন ২০২১ সালে রোম সিটি কর্পোরেশনের নির্বাচন এই নির্বাচনে দলের পক্ষ থেকে আমি মেয়র পদে নির্বাচন করবো এবং আমাদের এই বিশাল সিটিতে কাউন্সিলর পদে নির্বাচন করার জন্য জালালাবাদ এসোসিয়েশন ইতালির নেতৃবৃন্দকে আহবান জানাচ্ছি। আমি আশা করি আপনারা এই নির্বাচনে অংশগ্রহণ করে আপনাদের ন্যায্য দাবি আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবেন।
এছাড়াও আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে আগামী নির্বাচনে ইতালি প্রবাসী যাঁরা রেসিডেন্সধারী আছেন সবাই ভোট প্রয়োগ করতে পারবেন। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অবশ্যই সিটিজেনশিপ হতে হবে। এই আইনটি আমরা ইতিমধ্যে পাশ করে নিয়েছি। এজন্য আগামী নির্বাচনগুলি আপনাদের জন্য সুবর্ণ সুযোগ প্রবাসীদের অধিকার আদায়ে। তাছাড়া জালালাবাদ এসোসিয়েশন একটি বৃহৎ সংগঠন বিশ্বজুড়ে যা আমরা ইতিমধ্যে দেখতে পারছি গত কিছু দিন পূর্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আপনাদের ইউ কে জালালাবাদ এসোসিয়েশনের ট্রেজারার এনাম উল হক চৌধুরী মৃত্যুবরণ করেন সাথে সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী Borik Johnson শোক বার্তা প্রদান করেন এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়া বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এই সংগঠনের সাথে জড়িত এজন্য আমরা আশা করি আপনাদের সংগঠনের পক্ষ থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করে কমিউনিটির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন। আমরা লক্ষ্য করছি ইতালিতে বিভিন্ন কমিউনিটি সংগঠনের মধ্যে জালালাবাদ এসোসিয়েশন ইতালির কার্যক্রম খুবই প্রশংসনীয়। এজন্য খুব দ্রুত রোম কাউন্সিলর পক্ষ থেকে জালালাবাদ এসোসিয়েশন ইতালির একটি স্থায়ী কার্যালয় করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা রোমের কোন এলাকায় চাচ্ছেন আমাদের কাছে আবেদন করবেন আমরা চেষ্টা করবো ঐ এলাকায় সিটি কর্পোরেশনের যে কোন একটা জায়গায় আপনাদেরকে হস্তান্তর করার জন্য। পরিশেষে বলতে চাই আমার নির্বাচনী প্রচার হচ্ছে Democrazia Solidale Demos Roma এবং আমাদের নির্বাচনী ইস্তেহার কপি আপনাদেরকে হস্তান্তর করছি। আমি আশা করি জালালাবাদ এসোসিয়েশন ইতালির মাধ্যমে কমিউনিটির সকলের কাছে পৌছে যাবে।
এদিকে জালালাবাদ এসোসিয়েশন ইতালির সভাপতি অলিউদ্দিন শামীম তার বক্তব্যে বলেন- প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই মতবিনিময় সভাটি গত ২৬ এপ্রিল ২০২১ সংসদ ভবনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এই মুহুর্তে আমাদের মুসলিম উম্মার সর্বশ্রেষ্ঠ মাস মাহে রমজান চলছে তাই যে সময় টা জালালাবাদ এসোসিয়েশনের জন্য নির্ধারিত ছিল তখন আমাদের ইফতারের সময় হওয়াতে আমরা উপস্থিত হতে পারিনি। দীর্ঘ আলোচনার পর জালালাবাদ এসোসিয়েশন ইতালির পক্ষ থেকে Paolo Ciani কে এসোসিয়েশনের উত্তরীয় ও বার্ষিক স্মারক প্রদান করেন নেতৃবৃন্দ।