প্রবাস মেলা ডেস্ক: ২৬শে মার্চ ২০২১, শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল ফ্রান্স শাখার উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফ্রান্স মহিলা দলের সভানেত্রী মমতাজ আলোর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন ফ্রান্স প্রবাসী মহিলা নেত্রী হালিমা আক্তার, হোসনে আরা বিউটি, আয়েশা আক্তার, লাভলী গোলাম, নাদিয়া বেগম প্রমুখ।
এছাড়া অন্যান্য দেশ থেকেও জাতীয়তাবাদী নারী নেত্রীবৃন্দ উক্ত ভার্চুয়াল আলোচনা সভায় যোগ দেন। তাদের মধ্যে রয়েছেন- নেদারল্যান্ড থেকে কেয়া খান, ঝুনু আক্তার, রুনা আলামিন, জেসমিন আক্তার, আতিকা আক্তার, হেলেনা আক্তার, ইতালি থেকে ইয়াসমিন সুলতানা তুষার, শাকিলা পারভিন লিনা, সোনিয়া দেওয়ান, ডক্টর সেলিনা আফরোজ, সুইডেন থেকে হাসিনা জাহান, স্পেন থেকে আফরোজা রহমান, ডেনমার্ক সমিয়া আফরোজ, স্কটল্যান্ড থেকে শিল্পী শিরিন, সুমি আক্তার, ইউকে থেকে অঞ্জন আলম, নিলুফা, ডক্টর ইসরাত রশিদ, যুক্তরাষ্ট্র থেকে কনা চৌধুরী, কানাডা থেকে কবিতা নূর, রওশন আরা, সুইজারল্যান্ড থেকে মেহেনাজ পারভীন, ইতি আক্তার প্রমুখ।
সভাপতির বক্তব্য মমতাজ আলো বলেন- আওয়ামীলীগ সরকার বেআইনিভাবে ক্ষমতা দখল করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে। তারা মানুষের স্বাধীনতাকে কেড়ে নিয়েছে, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। তিনি বলেন, এজন্য দেশের মানুষ এখন আর স্বাধীনভাবে কথা বলতে পারে না। ফলে আমাদের স্বাধীনতা আজ বিপন্ন ও শৃঙ্খলিত।