প্রবাস মেলা ডেস্ক: ২৩ মার্চ ২০২১, মঙ্গলবার প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মইনুল ইসলাম ও রাজু রহমান । এসময় তিনি প্রবাস মেলা’র কলা-কুশীলবদের সাথে আড্ডায়-আলোচনায় অংশ নিয়ে তার প্রবাস জীবনের নানা দিক তুলে ধরেন। তাদের সাথে আরও উপস্থিত ছিলেন নতুন প্রজন্মের মডেল ও অভিনেত্রী জুলিয়েট লিজা। আলোচনার এক ফাঁকে তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকার অনলাইন রিপোর্টার আশরাফুল আলম মাসুদ।
উল্লেখ্য, মইনুল ইসলাম ও রাজু রহমান দু’জনই যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করেন। মইনুল ইসলাম একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং চ্যারিটি ব্যক্তিত্ব। দুস্থ, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলে তিনি নিজেকে খুব গর্বিত মনে করেন। লন্ডনের গ্লোবাল চ্যারিটি নামে একটি দাতব্য সংস্থা থেকে তার উদ্যোগে প্রায় ২ কোটি টাকা রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য হিসেবে দেয়া হয়। লন্ডনের অভিজাত এলাকায় ‘জলসাঘর’ নামে তার একটি রেস্টুরেন্ট রয়েছে। প্রবাসী বাংলাদেশিদের বিপদে-আপদে তিনি সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন। এছাড়া বাংলাদেশ থেকে পড়াশোনার উদ্দেশ্যে যেসকল ছাত্র-ছাত্রী লন্ডনে যান তাদেরকেও তিনি নানাভাবে সহযোগিতা করে থাকেন।
অন্যদিকে রাজু রহমান যুক্তরাজ্যের বিখ্যাত চেইন সুপার শপ TESCO তে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। মইনুল ইসলাম ও রাজু রহমান দু’জনেরই বাড়ি বাংলাদেশের সিলেট জেলায়।