মিজানুর রহমান মিজান, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র:
তুমি জন্মেছিলে
টুঙ্গিপাড়ায় সুশীতল ছায়াতলে
প্রিয় আদরের খোকা হয়ে
শেখ বংশের ইতিহাসে
এক অগ্নি স্ফুলিঙ্গ হয়ে।
তোমার
দাবানলের আগুনের অগ্নি স্ফুলিঙ্গ
গোপালগঞ্জের সীমানা ছাড়িয়ে
রাওয়ালপিন্ডির ক্ষমতার
সিংহাসন ভেঙে দিয়ে
১৯৭০’র নির্বাচনের
একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে
বাংলা মায়ের মুখে হাসি ফুটিয়েছো।
ভেঙেছো সকল পরাধীনতার শৃঙ্খল।
নয় মাসের অসম রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের
বিনিময়ে দিয়েছো
এক খন্ড ভূমি
একটি লাল সবুজের পতাকা
বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম দেশ।
আজও
শতবর্ষ পরে
আপন মহিমায় উদ্ভাসিত তুমি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
হাজার বছরে শুধুই একজন জন্মায়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
পলাশী থেকে বাংলার রেসকোর্সের ময়দানের
পাকহানাদারদের
আত্মসমর্পণের ইতিহাস।
সব ই তোমার অবদান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।