সোয়েব সাঈদ, রামু, কক্সবাজার থেকে: রামুতে চলমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির জন্য জনগুরুত্বপূর্ণ স্থানে প্রচারণা অভিযান চালানো হয়েছে। রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ লক্ষ্যে ২০ মার্চ ২০২১, শনিবার দুপুরে রামুর গর্জনিয়া বাজার এবং বিকালে চৌমুহনী স্টেশন সহ সড়কের পাশ্ববর্তী হাট-বাজারে চলে এ প্রচারণা। এসময় রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সরওয়ার উদ্দিন উপস্থিত ছিলেন।
প্রচারণা চলাকালে ব্যবসায়ি, পরিবহণ চালক শ্রমিক সহ সর্বস্তুরের জনসাধারণকে ফের করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসমাগম এডিয়ে চলার জন্য উদ্বুদ্ধ করা হয়।