সৈয়দ খিজির হায়াত, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র:
বাবা আমায় জন্ম দিল
লালন করল মা
দেশ দিল যে একজন পিতা
পেলাম স্বাধীনতা।
৪০ থেকে হেঁটে হেঁটে
১৯৭১ সাল
বন্দি জুলুম আন্দোলন
আর কারার অন্তরাল।
স্ত্রী পেল না স্বামীর সোহাগ
সন্তান পেল না বাপ
তুরুক বাজী খেলতে লাগল
আগুনে দিয়ে ঝাপ।
লক্ষ্য একটাই তার
জুলুম শাহীর কবল থেকে
স্বাধীনতা বাংলার
কৌশল রচে বিশাল চতুর বুকে।
ঋণে ঋণী আমি এক কবি
তসবিহ কালাম জপি
পিতা তোমার জন্মশত বার্ষিকীতে
মাগি অশ্রুপাতে তুলে দুখানা হাত
দান করে যেন রাব্বুল আলামিন
ফেরদাউস জান্নাত।