হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: আমেরিকার মূলধারার লেখক ও সাবেক ছাত্রনেতা জসীম উদ্দীনের লেখা তৃতীয় ইংরজী উপন্যাস ‘দ্য হোয়াইট হাউজ’ প্রকাশিত হবে আমেরিকার ইন্ডিফেন্ডস ডে ৪ জুলাই ২০২১ তারিখে। নিউজার্সি স্টেট এর ম্যাচ ইস্টিক লিটারেসি প্রকাশ করবে এ বইটি । উল্লেখ্য, জসীম উদ্দীনের লেখা ‘ডানকিন ডানা’ উপন্যাস একই পাবলিশাস প্রকাশ করেছিল। তা আমাজন এবং ইবেসহ যুক্তরাষ্ট্রর বার্নস এন্ড নোভেল লাইবেরীতে বিক্রি হচ্ছে। জসীম উদ্দীনের প্রথম ইংরজী উপন্যাস ‘দ্য আমেরিকান ড্রীম’ ২০১৬ সালে ‘নিউইয়র্ক টাইমস’ পরিসংখ্যানে দশ শ্রেষ্ঠ বই এর মধ্যে মনোনীত হয়। আশা করা যায় ‘দ্য হোয়াইট হাউজ’ উপন্যাস পাঠকের মন ছুয়ে যাবে।বাংলা ভাষাতেও লেখক জসীম উদ্দীনের দশটি উপন্যাস বাংলাদেশে প্রকাশিত হয়েছে। যা ইতিমধ্যে পাঠকদের মন জয় করেছে। এর মধ্যে উল্লেখ যোগ্য ছিল রতন, রুপালী ইলিশ, রক্সী টেরস, অনাথ প্রমূখ। আমাজন সহ সকল অন লাইনে বিক্রি হবে ‘দ্য হোয়াইট হাউস’। লেখক জসীম উদ্দীন বলেন, আশা করি এ উপন্যাসটি সকল পাঠকের মন জয় করবে।
জসীম উদ্দীনের নতুন ইংরেজী বই ‘দ্য হোয়াইট হাউজ’