শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছেন যাঁরা সারা জীবন ধরে মানুষের সেবা করে যান নিঃস্বার্থ ভাবে প্রচারের অন্তরালে থেকে।
তেমনই একজন মানুষ হলেন শ্রী শঙ্কর হালদার মহাশয়। তিনি হলেন একজন কর্মযোগী পুরুষ। তিনি স্বামী বিবেকানন্দের জীবনী ও বাণীকে পাথেয় করে জীবনে এগিয়ে চলেছেন।
তিনি গঠন করেছেন এক অপূর্ব সংগঠন। তার নাম হল মুক্তি। এটি একটি এনজিও। এটি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার গড়িয়াতে।
যে কোন প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে আপদে বিপদে সবসময় মানুষের পাশে থাকেন শঙ্কর হালদার মহাশয় ও মুক্তি। তাঁর জীবনকাহিনী এটাই প্রমাণ করে যে মানুষ মানুষেরই জন্য।