জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: আসুন সবাই বিশ্বব্যাপি বাংলা ভাষাকে তুলে ধরি- সেই লক্ষে কাজ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সৌদিআরব রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উদ্যোগে জুম ভার্চুয়ালে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কবিতা পাঠের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সভাপতি সাংবাদিক ও নাট্যকার মো: জাহাঙ্গীর আলম হৃদয়ের সভাপতিত্বে কবি মসি সিরাজের সঞ্চালনায় ভার্চুয়ালে কবিতা পাঠ করেন, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সাধারণ সম্পাদক নাট্যভিনেতা আরিফুর রহমান টিটু, সন্মানিত সদস্য- নাট্যভিনেতা এরশাদ আলী, বাংলা টিভির রিয়াদ প্রতিনিধি এ কে আজাদ লিটন, সুমাইয়া অথৈ,সারা আজাদ, ইশরাত এরশাদ, রাহিল সিরাজ, সামি আজাদ, রায়না সিরাজ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সিনিয়র সহসভাপতি নাট্যভিনেতা মির্জা কামাল, সদস্য মাসুম বিল্লাহ, দেলোয়ার হোসেন দেশিমেন আব্বাস উদ্দিন, আফসানা সুলতানা, শীতল, কমল, রনক সিরাজ প্রমুখ।
রিয়াদ বাংলাদেশ থিয়েটার ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠাকাল থেকেই প্রবাসের মাটিতে দেশিয় সংস্কৃতি তুলে ধরতে নাটক হোক সুস্থ সমাজের দর্পণ এই স্লোগান কে সামনে রেখেই কাজ করে যাচ্ছে।
প্রবাসী শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবিদের কাছে দেশীয় মঞ্চ নাটক তুলে ধরছে সংগঠনটি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক রিয়াদ বাংলাদেশ থিয়েটারের আগামীর ১২তম প্রযোজনা বাংলার মহানায়ক নাটক মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।