শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: ২০ ফেব্রুয়ারি ২০২১, শনিবার দক্ষিণ কোলকাতার ঢাকুরিয়ার তনুপুকুর ময়দানে এক অনবদ্য ডগ শোয়ের আয়োজন করেছিল এক পশুপ্রেমী সংস্থা।
এই ডগ শোতে কোলকাতার নানা জায়গা থেকে হরেক রকমের কুকুর নিয়ে হাজির হয়েছিল তাদের মালিক ও মালিকিনরা। তাদের মধ্যে ল্যাব্রাডর, জার্মান শেফার্ড, ডোভারম্যান প্রভৃতি উল্লেখযোগ্য।
এই ডগ শোকে কেন্দ্র করে এখানে প্রবল উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছিল। এর আগে এখানে এই ধরণের অনুষ্ঠান হয় নি বললেই চলে।