শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: ভারতের এক বিখ্যাত ফিল্ম ইণ্ডাষ্ট্রির নাম হল বলিউড। এই বলিউডের এক নামী অভিনেতার নাম হল রাজীব কাপুর। সেই রাজীব কাপুর আর নেই।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। ৯ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অভিনয় দক্ষতা ছিল প্রশংসনীয়। তিনি সিনেমার পর্দায় নানা চরিত্রকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছিলেন।
তিনি একদিকে ছিলেন রাজ কাপুরের ছেলে ও অন্যদিকে, ঋষি কাপুরের ভাই। তিনি প্রযোজক ও পরিচালক হিসাবে বলিউডে কাজ করেছেন। ‘রাম তেরি গঙ্গা মাইলি’ এর মতো বিখ্যাত বলিউড সিনেমাতে তিনি অভিনয় করেছেন। তাঁর এই মৃত্যুতে অনেক ক্ষতি হয়ে গেল বলিউডের।