খলিল চৌধুরী, জেদ্দা, সৌদিআরব: মধ্যপ্রাচ্যের সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্টিং সংবাদপত্র ও অনলাইন মিডিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসী সাংবাদিকদের প্রাণপ্রিয় সংগঠন রিপোর্টাস এসোসিয়েশন অব ইলেক্ট্রনিক মিডিয়া সৌদিআরব পশ্চিমাঞ্চলের নবনির্বাচিত কমিটির আগামী ৪ অক্টোবর অভিষেক ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এসোসিয়েশের নব নির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধায় প্রধান অতিথি থাকবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সৌদিআরব রাষ্ট্রদূত গোলাম মসিহ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা মাননীয় কনসাল জেনারেল এফ.এম বোরহান উদ্দিন। এছাড়াও রাষ্ট্রদূত ও জেদ্দা কনস্যুলেট জেনারেল অফিসের কর্মকতা এবং প্রবাস অবস্থানরত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও কমিনিউটি নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রিপোর্টাস এসোসিয়েশন অব ইলেক্ট্রনিক মিডিয়া সৌদিআরব পশ্চিমাঞ্চল সভাপতি-চ্যানেল আই প্রতিনিধি এম.ওয়াই আলাউদ্দিন। এ অভিষেক অনুষ্ঠান আগামী ৪-অক্টোবর, বৃহস্পতিবার সৌদি বাণিজ্যিক রাজধানী জেদ্দা নগরীর পর্যটন এলাকায় অবস্থিত হোটেল লিমার ইন্টারন্যাশনাল অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হবে।
এ অভিষেক ও সাংস্কৃতিক সন্ধা এসোসিয়েশনের সকল সদস্য-সহ শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থেকে সফল করার আহবান জানিয়েছেন রিপোর্টাস এসোসিয়েশের সাধারণ সম্পাদক-এনটিভি প্রতিনিধি মাসুদ সেলিম ও অনুষ্ঠান বাস্তবায়ন উপ কমিটি আহবায়ক-এসএ টিভি প্রতিনিধি বাহার উদ্দিন বকুল, সদস্য সচিব-আরটিভি প্রতিনিধি হানিস সরকার উজ্জল।