রাশেদ কাদের জর্ডান থেকে: নতুন ইংরেজি বছর বরণ ও মুরাদনগর উপজেলার এসএসসি ২০০০ ব্যাচ এর ২০ বছর পুর্তি উপলক্ষে উপজেলার মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলার ২০০০ ব্যাচ ছাত্র ছাত্রীরা।

উক্ত অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতেই এই প্রস্তুতি সভার আয়োজন। ১ জানুয়ারি ২০২১ সকাল ১১টায় পরিচয় পর্ব দিয়ে শুরু হয়ে সন্ধ্যায় শেষ হবে উক্ত অনুষ্ঠান। মাঝখানে জুমআর নামাজের পর মধ্যাহ্ন ভোজ ও আসরের নামাজের বিরতি থাকবে। কবিতা আবৃত্তি, নাচ, গান এবং জমকালো এক কনসার্টের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে শুধুমাত্র উপজেলার ২০০০ ব্যাচের ছাত্র-ছাত্রীরাই অংশগ্রহণ করতে পারবেন। সংক্ষিপ্ত সময়ে থাকবে মাস্ক ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ। মুরাদনগর উপজেলা ২০০০ সালের এসএসসি ব্যাচের সবাইকে নিয়ে অরাজনৈতিকভাবে একযোগে সামাজিক উন্নয়নমূলক কাজ করতে চায় ব্যাচের সকল সদস্যবৃন্দ।