কামাল পারভেজ অভি, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা সদর বিবিরহাট বাজারের দক্ষিণে আবদুল গণি টেন্ডল বাড়ির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও ফাতেমা ইয়াজদাহুম উপলক্ষে এক আজিমুশশান ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার মাগরিব নামাজের পর অনুষ্ঠিত মাহফিলের শুরতে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ আব্বাস উদ্দিনের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন- ফটিকছড়ি হেয়াঁকো রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার সচিব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ফিরোজ আলম রেজভী।
বিশেষ আলোচক ছিলেন- নাজিরহাট দারুচ্ছন্নাহ কাদেরিয়া দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওলানা মোহাম্মদ সাইফুর রহমান চৌধুরী ফারুকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংবাদিক কামাল পারভেজ অভি, ফটিকছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন মেম্বার, ফটিকছড়ি পৌরসভা হযরত শাহজালাল (রাঃ) স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা আবদুল মান্নান।
পুরো মাহফিলের সার্বিক তত্বাবধানে ছিলেন- রহমত খান, আলা উদ্দিন, আবু মনসুর, মোহাম্মদ জুয়েল, সাজ্জাদ প্রমূখ। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় নিজ এলাকা ছাড়াও বিপুল সংখ্যক স্থানীয় মুসল্লী উপস্থিত ছিলেন।