রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: ১৪নভেম্বর ২০২০, শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জিইসি স্থানীয় একটি রেস্টুরেন্টে মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন’র কর্মী সম্মেলন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন স্বপনের সঞ্চালনায়, উদ্বোধক অধ্যক্ষ শ্যামল মজুমদারের উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন’র সিনিয়র সহ-সভাপতি রোকসানা রলি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহাম্মদ মুসলিম, অতিরিক্ত ডিআইজি (টুরিস্ট), বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম বিভাগ।

প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন’র প্রধান নির্বাহী এ্যাডঃ মো: জাফর হায়দার, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন ডা. এমএ ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবু বক্কর (ব্যবস্থাপনা পরিচালক সকিনা বিল্ডার্স), সুব্রত দেব (ব্যবস্থাপনা পরিচালক, হ্যামলেট বিল্ডার্স), সাংবাদিক কামাল পারভেজ (ব্যুরো চিপ, দৈনিক আমাদের নতুন সময়), সজল কান্তি চৌধুরী (বিজয় একাত্তর), মো: ইউনুছ (রোজ কো-অপারেটিভ সোসাইটি), সাব্বির হান্নান (সভাপতি, চট্টগ্রাম মহানগর মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন), রফিকুল ইসলাম (সভাপতি, বায়েজিদ ব্যবসায়ী কল্যাণ সমিতি), একেএম মোজাম্মেল হোসেন (সহ-সভাপতি, বায়েজিদ কল্যাণ বাজার সমিতি)।
এছাড়া মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেনীর লেখক, সাংবাদিক, কবি, সাহিত্যিক ও শিক্ষক ও সংগঠনটির নেতা-কর্মীবৃ্ন্দ।