জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ব্রিটেনের জনপ্রিয় টেলিভিশন আই অন টিভির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ও ভয়েজ ফর বাংলাদেশ এবং বাংলাদেশি ষ্টুডেন্ট ইউনিয়ন ইউকে’র প্রতিষ্ঠাতা আতাউল্লাহ ফারুকের বাবা আব্দুলাহ হক (৯২) বার্ধক্যজনিত কারণে ২ নভেম্বর ২০২০, সোমবার দুপুর দুইটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উল্লেখ্য, আব্দুলাহ হক মাহমুদিয়া ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা এবং পরবর্তীতে প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে লন্ডন প্রবাসী বাংলাদেশিসহ আই অন টিভি পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। আতাউল্লাহ ফারুক তার বাবার আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।