হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: কুয়ালালামপুর, মালয়েশিয়ার যুবলীগ নেতা রিসাদ বিন আবদুল্লাহর ৩০তম জন্মদিন পালিত হয়েছে।
২৬ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার রাতে কুয়ালামাপুরের পুডু এলাকায় নেহা রেস্টুরেন্টে এ জন্মদিনের অনুষ্ঠান কর্মসূচি পালন করা হয়।
দোয়া মাহফিল, কেক কাটা ও নৈশভোজের মধ্যমে ওই মালয়েশিয়া যুবলীগ নেতার জন্মদিনের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মামা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী বিডি মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা এমদাদুলহক সবুজ, বৃহত্তর ময়মনসিংহ মালয়েশিয়া প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি ও যুবলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী বাবু কমল চন্দ্র দাস, কানাঙ্গা কুয়ালালামপুর বণিক সমিতির সভাপতি ও যুবলীগ নেতা মার্শাল পাভেল, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা মুনির দেওয়ান, মালয়েশিয়া যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম (জহির), মাসুদুল আলম (রনি), আল আমিন (আকাশ) বিশিষ্ট ব্যবসায়ী মালয়েশিয়া সেলঙ্গর প্রাদেশিক কমিটির সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন (রানা কাজী) যুবলীগ নেতা মো: উজ্জ্বল, লাল মাহমুদ, প্রদীপ দাস ও জাতীয় শ্রমিকলীগ মালয়েশিয়ার নেতা আবুল কালাম আজাদ প্রমূখ।