হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ও কবি সফিক আলম মেহেদী এবং বিটিভি’র নন্দিত সঙ্গীত শিল্পী শিরিন আক্তার চন্দনা ৯ অক্টোবর ২০২০, শনিবার ঢাকায় পারিবারিকভাবে বিয়ে করেছেন। অত:পর ১৭ অক্টোবর ঢাকার একটি অভিজাত অডিটোরিয়ামে উভয়পক্ষ্যের আত্মীয়-স্বজন, সরকারের পদস্থ কর্মকর্তা, সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, বন্ধু-বান্ধব, শিল্পী ও কবি-সাহিত্যিক, কলা-কুশলীর উপস্থিতিতে কোভিড-১৯ এর সামাজিক দূরত্ব বজায় রেখে মহাধুমধামে বিবাহত্তোর অনুষ্ঠান হয়।
উল্লেখ্য, বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার কটিয়াদিতে কবি সফিক আলম মেহেদী জন্মগ্রহণ করেন। তাঁর বর্ণাঢ্য চাকুরীজীবনে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সততার পরিচয় দেন। সারাজীবন সততা নৈতিকতার সুনাম নিয়ে ২০১৮ সালের ডিসেম্বর-এ তিনি অবসর গ্রহণ করেন ।
তেমনই সঙ্গীতশিল্পী শিরিন আক্তার চন্দনার রয়েছে দীর্ঘকালীন সামাজিক নৈতিকতার সুনাম। তিনিও এক শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের সন্তান । ২০০৭ সালে সফিক আলম মেহেদীর সাথে তাদের পরিচয়।
তাদের উভয়ের আনন্দঘন বিয়ের সুখবরে দেশ ও প্রবাসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবন্দসহ কবি- সাহিত্যিক, সাংবাদিক লেখক ও কলাকুশলী অভিনন্দন জানিয়েছেন।