শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: এনসিবির জালে প্রীতিকা চৌহান ধরা পড়ে গেল। এখন প্রশ্ন উঠতে পারে যে, কে এই প্রীতিকা চৌহান? কিভাবেই বা তিনি ধরা পড়লেন এনসিবির জালে? প্রীতিকা চৌহান হলেন বলিউডের একজন অভিনেত্রী। তিনি বলিউডের এক সুপরিচিত নাম। তিনি বলিউডের ‘সাবধান ইন্ডিয়া’ দেবো কে দেব মহাদেব’- এর মতো জনপ্রিয় হিন্দি টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন। তার অভিনয় হয়েছে প্রশংসিত। সেই প্রীতিকা চৌহান, ধরা পড়ে গেল।
সম্প্রতি, সাদা পোশাকে, মুম্বাইয়ের ভারসোবার দুটি এলাকায়, নজরদারি চালাচ্ছিল এনসিবি। তারমধ্যে প্রীতিকা একজনের কাছ থেকে মাদক কিনতে এসে এনসিবির হাতে ধরা পড়ে যান। এনিয়ে সারা ভারতে ছড়িয়েছে চাঞ্চল্য।