শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: মানব মৈত্রী নামটার মধ্যে লুকিয়ে আছে এক মৈত্রীর বার্তা। এই বার্তা মানুষের সাথে মানুষের মৈত্রীকে করে আরো মজবুত। যার হয়না কোন তুলনা। মানব মৈত্রী হল এক অসাধারণ পত্রিকা। এই অসাধারণ পত্রিকার শারদীয় সংখ্যার শুভ প্রকাশ ঘটলো সম্প্রতি, এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে।
এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। অনেক কবি সাহিত্যিক এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, দুর্গাপুরের অন্যতম নামী উপস্থাপক উমাশঙ্কর সেন মহাশয়।
এই পত্রিকা প্রকাশের সাথে সাথে দুঃস্থ শিশুদের খাওয়ানো, সাবান দেয়া, মাস্ক দেওয়া এবং জেনারেল ও চোখের ডাক্তার দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় রেডক্রসের পরিচালনায়। সত্যিই এযেন এক অভিনব উদ্যোগ। যার তুলনা মেলা ভার।

এই অনুষ্ঠানে যে সকল কবিরা কবিতা পাঠ করেন তাদের প্রত্যেককে, সুন্দর মানপত্র দ্বারা সন্মানিত করা হয়। এখানে পাপ্পু মন্ডলের পত্রিকা, ‘পরীরা ডানা মেলে’ – অনলাইনে প্রকাশিত হয়। কবিতার ঝংকারে মুখরিত হয়ে ওঠে, এই মধুর অনুষ্ঠান।
এর পুরো কৃতিত্ব, মানব মৈত্রী পত্রিকার সম্পাদক বিশিষ্ট সমাজসেবী ও কবি চন্দ্রনাথ ব্যানার্জিকে দিতে হয়।