প্রেস রিলিজ: সোম থেকে শুক্রবার প্রতিদিন লন্ডন সময় বিকাল ৪টা থেকে ৫টা ও বাংলাদেশ সময় রাত ১০টা থেকে ১১টা মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইউকে প্রযোজিত মুক্তি অনলাইন চ্যানেলের নিয়মিত লাইভ অনুষ্ঠান হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পাঠের আসর।
২৬ অক্টোবর ২০২০, সোমবার ৪৫ নাম্বার পর্ব অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে থাকবেন নাজরাতুন নাঈম। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আনসার আহমেদ উল্লাহ, সম্পাদক, ৭ মার্চ ফাউন্ডেশন, ফারহানা ইলিয়াস তুলি, কবি, সাহিত্যিক ও গল্পকার, শামসুজ্জামান তপন, সঙ্গীতশিল্পী।