রাসেল আহমেদ ফ্রান্স থেকে: ফ্রান্স আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বইউরোপীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
এসময় বক্তব্য রাখেন ফ্রান্স আওামীলীগের সহ-সভাপতি সোহরাব মৃধা, কামরুল হাসান বকুল, জাকির হোসেন ভূঁইয়া, মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, সুনাম উদ্দিন খালেক, শাজাহান রহমান, শাজাহান সারু, সুব্রত ভট্টাচার্য শুভ সহ ফ্রান্স মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু ছাত্র ফাউন্ডেশন, সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
বক্তারা বলেন জননেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা অতুলনীয়। তার মেধা ও শ্রম দিয়ে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসাবে গড়ে তুলছেন। করোনা ভাইরাসের ক্রান্তিকালীন সময় তিনি যেভাবে বাংলাদেশ এবং প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। পরে তাঁর দীর্ঘ আয়ু কামনা করে দোয়া করা হয়।