জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: যুক্তরাজ্যে অনুষ্ঠিত জিসিএসই পরীক্ষায় অংশগ্রহণ করে বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান নাগরিক ফারহান আনিসুর অনিক রকেবি স্কুল থেকে টপ সেটে ১২টি সাবজেক্টে ৭* এবং ৫ টি A স্টার পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।
জেনারেল সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন (জিসিএসই) পরীক্ষায় অংশগ্রহণ করে সে এখন A level 6th form ব্রাম্পটন মেনর একাডেমি Brampton Manor Academy (formerly Brampton Manor School) এ পড়াশুনা করছে। ভবিষ্যৎ জীবনের স্বপ্ন নিয়ে জানতে আগ্রহী হলে জানা যায়, সে ভবিষ্যতে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে এরোনেটিক্স এ পড়াশুনা করতে চায়।
অনিকের পরিবারে মা-বাবা ছাড়াও বোন আনিকা আনিসুর আছে। তার বাবা আনিসুর রহমান এবং মা নার্গিস আরা স্বদেশের টানে মাঝে মাঝে বাংলাদেশে বেড়াতে যান পুরো পরিবার নিয়ে। কিন্তু এই দম্পত্তি সন্তানদের ভবিষ্যৎ সুন্দর সপ্ন পুরণের বাস্তবতায় পূর্ব লন্ডনের ডেগেনহাম কাউন্সিলে বসবাস করছেন।তার দেশের বাড়ি ঢাকা মানিকদি এবং নানা বাড়ি মিরপুরে । তার মা বাবা সবার কাছে দোয়া কামনা করছেন।